Shaikh Ehsanul Haque

Shaikh Ehsanul Haque

Principal

Message

“পড়ুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন।” — সূরা আলাক: ১ একটি শিশুর হাতে শুধু বই তুলে দেওয়া নয়—তার হৃদয়ে ঈমান, জীবনে আদব, আচরণে নৈতিকতা এবং চিন্তায় জ্ঞানের আলো জ্বালিয়ে দেওয়াই আমাদের শিক্ষার লক্ষ্য। আল-ইহসান মডেল মাদরাসাতে আমরা কুরআন ও সুন্নাহর শিক্ষা, আধুনিক ও মানসম্মত জেনারেল শিক্ষা, সুন্দর আখলাক, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও সৃজনশীলতার সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তুলতে চাই। আমাদের প্রত্যাশা—আজকের শিক্ষার্থী আগামী দিনের সৎ, যোগ্য, আদর্শবান ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে উঠবে। কারণ প্রকৃত শিক্ষা মানুষের জ্ঞানকে সমৃদ্ধ করার পাশাপাশি তার চরিত্রকে সুন্দর করে। আমাদের অঙ্গীকার— “কুরআনের আলোয় জ্ঞান, সুন্নাহর আদর্শে জীবন, নৈতিকতায় সুন্দর ভবিষ্যৎ।” আপনাদের আস্থা, সহযোগিতা ও দোয়া আমাদের পথচলার পাথেয়। আসুন, সন্তানকে শুধু শিক্ষিত নয়—আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলি। শাইখ এহসানুল হক প্রিন্সিপাল আল-ইহসান মডেল মাদরাসা